মারধর, প্রতারণা ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী সোহেলের সংবাদ সম্মেলন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
মারধর, প্রতারণা ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী সোহেলের সংবাদ সম্মেলন
ফতুল্লার বিসিকে ওয়েস্টেজ ব্যবসা কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী রুহুল আমিন সোহেল। তিনি দাবি করেছেন, ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহামেদ ওরফে হোটেল সুমন তার ব্যবসা দখল ও তাকে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সোহেল অভিযোগ করেন, একই দিন রাতে অভিযুক্তরা তার বাসায় প্রবেশ করে পিস্তল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এছাড়া তিনি দাবি করেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অফিসে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, যা আমার সম্মানহানি করেছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


