লাশ ঘর নির্মাণ অত্যন্ত মহৎ এবং বিরল উদ্যোগ : মামুন মাহমুদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
লাশ ঘর নির্মাণ অত্যন্ত মহৎ এবং বিরল উদ্যোগ : মামুন মাহমুদ
ফতুল্লা চৌধুরীবাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে এ আয়োজনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে জমির উচ্চমূল্যের কারণে মানুষ ব্যক্তিগত আঙিনা বা সেবামূলক কাজের জন্য জায়গা ছাড়তে চায় না। ফলে মৃতদেহ রেখে গোসল বা জানাজার মতো ধর্মীয় ও মানবিক কাজে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে চৌধুরী বাড়ির পক্ষ থেকে লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্ত করা অত্যন্ত মহৎ ও বিরল উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কেবল সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে স্কুল, খেলার মাঠ ও কবরস্থানের জন্য জমি দানের আহ্বান জানান তিনি। মামুন মাহমুদ আরও বলেন, দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ব্যক্তিগত পর্যায়ের সেবামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগামী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়তে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সামাজিক এই কর্মকাণ্ডে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। তিনি জেলা পরিষদের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ফতুল্লার বড় সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করা অসহায় মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যারা মাদক ও ময়লার বিরুদ্ধে কাজ করছেন, তারাও এসেছেন। আগামী দিনে এসব সমস্যা সমাধানে পাশে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতোলা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া,থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, বিশিষ্ট সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল এহসান চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ,
বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমেদ, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।


