Logo
Logo
×

নগরের বাইরে

সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া

সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া

Swapno



নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আমিন মসজিদ কমিটির সভাপতি চান মিয়া বলেছেন, আমি আমিন মসজিদের দায়িত্বে থেকে সকলের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি তা এলাকার মানুষ ও মসজিদের মুসল্লিরা বলতে পারবেন। আমরা এলাকার সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলার চেষ্টা করেছি। আগে দুইটা গ্রুপ ছিল, কিন্তু আমাকে যখন মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় তখন থেকে সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করে গেছি। কোন গ্রুপ হতে দেই নাই। আমি মসজিদের উন্নয়নের জন্য কাজ করেছি। শুক্রবার ১৭ এপ্রিল বন্দর আমিন মসজিদের সভাপতি মো. চান মিয়া তার বিদায়ী বক্তব্যে এই কথা বলেন।


সমাজ সেবক চান মিয়া বলেন, অন্যায়কে অন্যায় বলতে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। সামনে যারা আসবে সমাজের জন্য সকলকে নিয়ে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। আমরা সকলে ভাই  হিসেবে মসজিদের উন্নয়ন করে যাবো। সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। তবে মসজিদের কমিটির অনেকে উল্টা পাল্টা করলে তার দায় সভাপতির উপর এসে পড়ে। যাকে আপনারা সমাজের ও মসজিদের জন্য ভালো মনে করবেন তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিবেন। এটা আল্লাহর ঘর এখানে সকলের অধিকার আছে।


তিনি বলেন, তিন বছর আমি দায়িত্ব পালন কালে সকলের ভালোবসায় মিলে মিশে থাকার চেষ্টা করেছি। একই সাথে সমাজের সকলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি। সমাজে কাউকে মাদক নেশা গ্রস্থকারকবারি করতে দেয় নাই, সামনেও কেউ এই ধরনের অপকর্ম কেউ করতে পারবে না। আমরা আমিন এলাকাটাকে মাদক মুক্ত রাখার জন্য ভুমিকা পালন করেছি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন