Logo
Logo
×

নগরের বাইরে

আজমেরীর পাগলা হামিদ এখন জাকির খানের চ্যালা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

আজমেরীর পাগলা হামিদ  এখন জাকির খানের চ্যালা

আজমেরীর পাগলা হামিদ এখন জাকির খানের চ্যালা

Swapno

আওয়ামীলীগ সরকার পতনের পর সমালোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ডেরায় যোগ দিয়ে ফের বেপারোয়া হয়ে উঠেছেন দুর্ধর্ষ সন্ত্রাসী আজমেরি ওসমানের অন্যতম প্রধান সহযোগি ও ছাত্র-জনতা হত্যা মামলা আসামী সন্ত্রাসী পাগলা হামিদ। তা ছাড়া জাকির খানের ডেরায় আজমেরি ওসমানের ক্যাডারদের অবস্থান পরিস্কার হয়েছে বলে মন্তব্যে করেছিলেন রাজনীতি দলের নেতারা।


যাকে ঘিরে অনেকেই বলছে, “নেতার দরকার টাকা এবং অপরাধীর দরকার ছায়া বা আর্শীবাদ  সেই টাকার বদৌলতে আবারও সেই কুখ্যাত অপরাধী পাগলা হামিদ পুরানো কায়দায় চালিয়ে যাচ্ছে রাম রাজত্ব।” ৫ই আগষ্টের স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের পট পরিবর্তনে রাজনীতির নামে অপরাজনীতির মাধ্যমের অর্থ উপার্জনের কৌশল এভাবেই দৃশ্যমান হয়েছে সাধারন মানুষের সামনে। এদিকে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।


এর জেরে আজ সকালে সারিজল আহমেদের সঙ্গে মাসুদুজ্জামানের অনুসারী মোহাম্মদ হোসেনের (এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক) পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অনুসারীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান। সংঘর্ষের একপর্যায়ে রাকিবুল ইসলাম ও পথচারী ইমরান গুলিবিদ্ধ হয়। এদিকে বিগত দিনে, চাঁদনী হাউজিংসহ সেখানকার বেস্ট স্টাইল গার্মেন্টস বিগত দিনে নিয়ন্ত্রণে ছিলেন এই পাগলা হামিদের লোকজন। পটপরিবর্তনের পর মুখ পরিবর্তন হলে ও সেই পুরনোভাবেই পাগলা হামিদই রয়েছেন। জানা গেছে, বর্তমানে পাগলা হামিদের সহযোগী অবস্থায় চাঁদনী হাউজিং এলাকায় রয়েছেন মোহাম্মদ আলীর ভাতিজা সারজিস আলম অভি। বর্তমানে আজমেরী ওসমানের পর জাকির খানের ছত্রছায়ায় ফের কলকাঠি নাড়ছেন দুর্ধর্ষ পাগলা হামিদ। আবারো সেই পুরনো শক্তির গর্জন দিতে নানা কৌশল খেলছেন তিনি।


সূত্র বলছে, আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বিএনপিতে ফেরার বিভিন্ন কৌশলে ছিলেন পাগলা হামিদ। ওই সময়ে আজমেরি ওসমান বাহিনীর অন্যতম প্রধান হওয়ার কোন দলই তাকে টেনে নেয়। এর কয়েক মাস পরই গত বছর ১৫ অক্টোবর ফতুল্লা থানাধীন চাদনী হাউজিং এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামী সন্ত্রাসী পাগলা হামিদকে গ্রেফতার করে যৌথবাহিনী। ওই সময় পাগলা হামিদের গ্রেফতারের খবরে স্বস্তির নি:শ্বাস ফেলে ফতুল্লার শাসনগাঁয়ের চাঁদনী হাউজিং এলাকাবাসী। তারা বলছে, কুখ্যাত এই অপরাধীর অত্যাচারে এত দিন ভয়ে দিন কাটাতে হত। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী। দীর্ঘ সময়ে কারাবান্দি শেষে জামিনে মুক্ত হয়ে দেশের বাহিরে ছিলেন পাগলা হামিদ। হঠাৎ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সাথে পাগলা হামিদের ছবি ভাইরাল হওয়ায় পূনরায় আতংকে রয়েছে ফতুল্লাবাসী।

একাধিক সূত্রে আরো জানিয়েছে, এক সময় গাড়ি চালক হিসেবে কর্মরত থাকলেও আজমেরী ওসমানের অন্যতম সহযোগী এই আব্দুল হামিদ ওরফে পাগলা হামিদ নানা অপকর্ম করে শতকোটি টাকার মালিক বনে যায় আওয়ামীলীগ সরকার আমলে। আজমেরী ওসমানের সকল অবৈধ অস্ত্র তার কাছে সুরক্ষিত থাকতো বলেও অভিযোগ রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো ফতুল্লার শাসনগাঁয়ের চাঁদনী হাউজিংয়ের বাসিন্দাসহ পুরো ফতুল্লাবাসী। পট পরিবর্তনের পর আজমেরী ওসমানের প্রধান সহযোগী হিসেবে পরিচিত বহু অপকর্মের হোতা হামিদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে স্থানীয়রা। জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, জমি দখল থেকে নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হামিদ তার অবৈধ ব্যবসা পরিচালনা করতে প্রায়ই অবৈধ অস্ত্র প্রদর্শন করতেন।


বিশেষ করে জমি দখল কিংবা বিচার শালিসে অস্ত্র দিয়ে হুমকি দিতেন। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আজমেরী ওসমান প্রথম আশ্রয় নেন পাগলা হামিদের বাসায়। এছাড়াও ৫ আগস্ট সকালে পাগলা হামিদের নেতৃত্বে চাষাড়া চত্বরে ছাত্রদের উপর গুলিবর্ষন করা হয়। তৎকালীন এমপি সারাহ বেগম কবরী এমপি থাকার সময় পাগরা হামিদের বাড়ি থেকে ডাকাতির তুলা উদ্ধার করা হয়। তখন তুলা ডাকাতির মামলায় তাকে আসামি করা হয়। শাসন গাঁও (বর্তমানে পার্ক) এলাকায় মেলা, জুয়া ও অশ্লীল নাচের আসর বসাতো নিয়মিত।


ওই সময়ে কবরীর ক্যাডার হিসেবে এলাকায় শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতো। তার অত্যাচারে চাঁদনী হাউজিং এলাকায় একজন গার্মেন্টস মালিক তার প্রতিষ্ঠান সরিয়ে আনতে বাধ্য হয়। এরপর শামীম ওসমান এমপি হওয়ার পর ফতুল্লা থানা আওয়ামীলীগের এক  শীর্ষ নেতাকে নারী সাপ্লাই দিয়ে সম্পর্ক গড়ে তোলে পাগলা হামিদ। পরে ওই নেতার শেল্টারে শুরু নতুন করে পাগলা হামিদের অপকর্মের পথচলা।  সেখান থেকে আজমেরী ওসমানের বাহিনীতে যোগ দেয়। বর্তমানে জাকির খানের শেল্টারে ফের গর্জে উঠার পায়তারায় পাগলা হামিদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন