ফতুল্লায় ফ্যামিলি কার্ডের নামে শিশু চুরি, দুই নারী আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লায় ফ্যামিলি কার্ডের নামে শিশু চুরি, দুই নারী আটক
কুতুবপুরে পিলকুনী এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কৌশলে শিশু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে দুই মধ্যবয়সী নারী। গতকাল শনিবার বিকেলে কুতুবপুরে পিলকুনি এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় সূত্রে জানা যায়, দুই মহিলার কথাবার্তা সন্দেহজনক মনে হলে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান তনু ও এনসিপির জেলা শ্রমিক শক্তির সংগঠক রাকিব এবং স্থানীয় এলাকাবাসী দুই মহিলাকে তাদের নিজ জিম্মায় রেখে ফতুল্লা থানা পুলিশ কে অবগত করা হলে ফতুল্লা থানা একটি টিম আসলে সেই দুই মহিলাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয় ফতুল্লা থানা এ এস আই রাজিব জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে যাই যতটুকু জানতে পেরেছি এই ২ মহিলা একটি শিশুর কালের দুল নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগীতায় এই ২ মহিলাকে আটক করে ফতুল্লা থানায় নিয়ে আসি এবং ভুক্তভোগী পরিবারও আসে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


