Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে না.গঞ্জ জেলা এনসিপির বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লার ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে না.গঞ্জ জেলা এনসিপির বিক্ষোভ

ফতুল্লার ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে না.গঞ্জ জেলা এনসিপির বিক্ষোভ

Swapno

ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আর এই ঘটনায় আশঙ্কা জনক অবস্থায় আছেন গুলিবিদ্ধ হওয়া মাদ্রাসা ছাত্র ইমরান। তাৎক্ষণিক এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপি নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতা গতকাল বিকেলে আচ্ছা সারা শহীদ মিনারে  ফতুল্লার ঝুট সন্ত্রাসী এবং আহত মাদ্রাসা ছাত্র ইমরানকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।


এ বিষয়ে  নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবায়ের আহমেদ সরদার জানান, এখন তো আওয়ামী লীগ নাই তাহলে ঝুট ব্যবসা কারা করে। বিএনপি ও অঙ্গসংগঠনের  তাণ্ডবে  এই নারায়ণগঞ্জ শহর রক্তাক্তে পরিণত হয়েছে। সাধারণ নারায়ণগঞ্জের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমার ওসমান তত্ত্ব শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ আর স্বৈরতন্ত্র  ওসমান তত্ত্ব আর চায়না। তারা নাকি শহীদদের আদর্শ সৈনিক শহীদদের আদর্শ কি গুম, খুন,ছিলো।


‎এ সময় নারায়ণগঞ্জ জেলায় এমসিপির সদস্য সচিব জুবায়ের হোসেন (তামজিদ) বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে এই দেশ পরিচালিত হতো  ঠিক তেমনি ভাবেই হচ্ছে। শুধু তাই নয় বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে সকল  অস্ত্র ব্যবহার করেছে  সেই সকল অস্ত্র এখন বিএনপির হাতে। আর সেই সকল অস্ত্র দিয়ে প্রকাশ্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



এ বিষয় নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক  নিরব রায়হান বলেন, আজকে বিএনপির সন্ত্রাসীরা একের পর এক সন্ত্রাসী কার্যক্রম  চালিয়ে গেলেও বিএনপি’র পক্ষ থেকে এই  সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়  স্বেচ্ছাসেবের দলের নেতা শুভকে গুম করে হত্যা করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আর যার  কারনেই ফতুল্লার ঝুট নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করা সাহস পেয়েছে। একটা মাদ্রাসা ছাত্র সে তার খেলাধুলার স্থানে নিরাপদ নয় এই সকল সন্ত্রাসীদের কারণে। আমরা চাই হতে তত এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক।


উক্ত বিক্ষোভ সমাবেশে  নারায়ণগঞ্জ জেলার এনসিপি ও অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন