Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার বাজারে দোকানের তালা দিয়ে ভিতরে মাদকের আসর, ৪ জনের জেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

আড়াইহাজার বাজারে দোকানের তালা দিয়ে  ভিতরে মাদকের আসর, ৪ জনের জেল

আড়াইহাজার বাজারে দোকানের তালা দিয়ে ভিতরে মাদকের আসর, ৪ জনের জেল

Swapno

আড়াইহাজার পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকসেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টায় আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মাদকসেবনের দায়ে নোয়াপাড়া এলাকার শমসের আলীর ছেলে আসকর, ও আসকর আলীর ছেলে কবিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। এছাড়া একই অপরাধে নুরুল মিয়ার ছেলে আজিজুল ও বদর মিয়ার ছেলে রবিকে  ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন