রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীর শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির শরীর পচে গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়।
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


