Logo
Logo
×

নগরের বাইরে

পরিবেশ দূষণ করায় ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

পরিবেশ দূষণ করায় ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশ দূষণ করায় ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Swapno


নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে দুইটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক এএইচএম রাসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়া এলাকার এসএন গার্ডেন এবং হাজীগঞ্জ এলাকার এসআরএস নিট ডাইং কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়েছে। পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম উপস্থিত ছিলেন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন