Logo
Logo
×

নগরের বাইরে

গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ৯ ঘোড়া উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ৯ ঘোড়া উদ্ধার

রূপগঞ্জে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Swapno

রূপগঞ্জে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানিয়েছেন, একটি অসাধুচক্র প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করে আসছে।


পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানালেন, একদল অসাধু ব্যবসায়ী জবাই করার উদ্দেশে ২০টি ঘোড়া নিয়ে আসে। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করেন। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।


‘আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ১১টি জীবিত এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়’- বলছিলেন পুলিশের এ কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন