Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সাতটি মাদকের স্পটের নাম প্রকাশ করলেন আল-আমিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় সাতটি মাদকের স্পটের নাম প্রকাশ করলেন আল-আমিন

ফতুল্লায় সাতটি মাদকের স্পটের নাম প্রকাশ করলেন আল-আমিন

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তার নির্বাচনী এলাকায় ৭টি মাদকের স্পটের নাম প্রকাশ করেছেন।  গতকাল রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি বলেন, মাদকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র‌্যাব এবং বিজিবিসহ একটি সমন্বিত অভিযান করা যায় কিনা। ফতুল্লা অঞ্চলটি মাদকে জর্জরিত। আমি স্পেসিফিক কয়েকটি জায়গার নাম বলতে চাই- লালপুর, তল্লা, কাশিপুরের নরসিংপুর, কুতুবপুরের রসুলপুর, মুন্সিবাগ, রামারবাগ ও লাকিবাজার।


আমরা কালকে দেখেছি যে গত তিনদিন আগে মাদকের কারণে ছুরিকাঘাত করছে, গতকাল মার্ডার হয়েছে। এই ধরনের ঘটনাগুলোর জায়গার নাম বললাম। এই এলাকাগুলো ব্যাপক মাদক এবং কিশোর গ্যাং-এ জর্জরিত। সংসদ সদস্য আরও বলেন, বিশেষ করে এসব এলাকাগুলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। এই এলাকার শ্রমিকেরা বেতন নিয়ে যাওয়ার সময় ছিনতাই ও কিশোর গ্যাং-এর দ্বারা হয়রানির শিকার হয়। বিশেষ করে নারী শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভোগে। এসব সামাজিক সমস্যা সমাধানে বিশেষ অভিযান চালানোর বিষয়েও তাগিদ দেন তিনি।


জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন