আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২২ পিএম
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরের ১২ টা ১মিনিটে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পনের মাধ্যমে এই সম্মান প্রদর্শণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এসিল্যান্ড উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাশিরউদ্দিন, পিআইও আবু ছাঈদ মল্লিক, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রোববার ভোরে স্বাস্থ্য বিধি মেনে প্রভাত ফেরী বের করেন উপজেলা প্রশাসন। এতে বিভাগীয় কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
রোববার বিকেলে ভাষা দিবস উপলক্ষ্যে খানপাড়া ঝংকার যুব সংঘের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। মাহবুব খান হিমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আজাহার খান।


