Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পুলিশের উপর ডাকাত ঘোষণা দিয়ে হামলা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫১ পিএম

আড়াইহাজারে পুলিশের উপর ডাকাত ঘোষণা দিয়ে হামলা
Swapno

আড়াইাহাজারে ওয়ারেন্টের আসামি ধরতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডাকাত ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলো সহকারি উপপরিদর্শক (এএসআই) হালিম খান, কনস্টেবল নাজমুল ও আমান উল্লাহ।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলো গিরদা এলাকার সজীব সরকার (২২), শাহীন মিয়া (২০), বাজবী এলাকার আজিজুল হক (২০), কুমার পাড়া এলাকার শাহাবুদ্দিন (২২) ও সোনাকান্দা এলাকার মাসুদ মিয়া (২২)। তাদের বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

 


এএসআই হালিম খান জানান, রাতে ওয়ারেন্টেভুক্ত এবং মাদকের আসামী ধরার জন্য বিশেষ অভিযান চলাকালে পাচঁরুখী হাইওয়ে রোডে ৩ জনকে সন্দেহ হয়। এ সময় পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা দৌড়িয়ে পালাতে চেষ্টা করে। এ সময় তাদের হাত থেকে একটি বাক্স মাটিতে পড়ে যায়। ওই বাক্সের ভিতর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়।

 

তিনি জানান, এসময় পাশেই আনন্দ ভ্রমনে যাওয়ার একটি বাস ছিল। সেই বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার দেয়। বাসের যাত্রিগণ নেমে এসে আমাদের উপর হামলা চালায়। স্থানীয় পাঁচরুখী এলাকার শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের বাসটি সিলেট মাধবপুর যাবার কথা ছিল। পিকনিকে যাওয়ার বাসটিও আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

 

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন