বন্দরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ গ্রেপ্তার ২
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩ পিএম
বন্দরে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বন্দর কলাবাগ ও কামতাল প্লানা পেট্রোল পাম্পের সামনে এই অভিযান চালায় পুলিশ।
শুক্রবার রাতে বন্দর থানার এএসআই শফিকুল এর নেতৃত্বে কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে সিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী একই এলাকার রহমত উল্লাহর ছেলে সজিব (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৯টায় কামতাল এলাকার প্লানা পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার নন্দন কানন চিড়াইপাড়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান ওরফে সজল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। মামলা নং- ২৪(২)২১।
শনিবার সকালে তাদের আলাদা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


