বন্দরেই বাবা-মায়ের স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছি: সেলিম ওসমান
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৩ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, শামসুজ্জোহা স্কুলটা আমার বাবার একটা স্মৃতি। নাগিনা জোহা স্কুল করে আমার মায়ের স্মৃতি ধরে রেখেছি। যেখান থেকে ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষায় গড়ে উঠবে। আমার বাবা-মায়ের স্মৃতি বন্দরেই ধরে রাখার চেষ্টা করেছি।
তিনি বলেন, আমার বড় ভাইয়ের নামে বন্দরে নাসিম ওসমান স্কুল প্রতিষ্ঠা করেছি। আমি আপনাদের দোয়া চাই। আমি আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই অসমাপ্ত কাজগুলো করে যেতে চাই।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বন্দর মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় অবস্থিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ভাষা সৈনিক সামসুজ্জোহা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এমএ রশীদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স’র সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকরাম আলী শাহিন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান,
২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দোয়ায় প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মরহুম এ.কে.এম শামসুজ্জোহা ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা সহ নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


