Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কাউন্সিলরের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯ পিএম

বন্দরে কাউন্সিলরের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
Swapno

বন্দরে নাসিক ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েতের মালিকানাধীন হুমায়রা এন্ড মাহিয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে প্রায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানায় কাউন্সিলর।

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের লক্ষনখোলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মিল মালিক এনায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার মিলের সেট, তৈরী মাল ও কাঁচামাল সম্পূর্নভাবে পুড়ে গেছে। এতে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

তিনি জানান, সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পরে।

 

বন্দর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। তারা তদন্ত করে ক্ষতির পরিমান জানাতে পারবে বলে জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন