বন্দরে অটো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩২ পিএম
বন্দরে শামীম (২০) নামের এক অটো রিক্সা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় শামীমের মা রহিমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং- ৫ তাং- ১৮-২-২১ইং।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁনপুরের ইদ্রিস আলী ভাড়াটিয়া বাড়ী থেকে এই লাশ উদ্ধার করা হয়। শামীম ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার কালিকাপুর এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে।
মামলার বাদি গণমাধ্যমকে জানান, শামীম প্রতিদিনের মত বুধবার সকালে অটোরিক্সা চালিয়ে বিকেল ৩টায় বাড়িতে ফিরে। ওই সময় আমি প্রয়োজনিয় কাজে বাড়ির বাহিরে ছিলাম। সেই সুযোগে শামীম সকলের অগোচরে ভাড়াটিয়া ঘরের আড়াঁর সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমার প্রতিবেশী এক মহিলা আমাকে মোবাইলের মাধ্যমে খবর দিলে আমি বাড়িতে আসি এবং পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।
তিনি আরো জানান, শামীম তার স্ত্রী চলে যাওার পর থেকেই নেশা সেবন করে এবং হতাশাগ্রস্থ হয়ে পরে।


