Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে করোনা টিকা নিতে বাড়ছে উপস্থিতি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৬ পিএম

আড়াইহাজারে করোনা টিকা নিতে বাড়ছে উপস্থিতি
Swapno

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা গ্রহিতাদের উপস্থিতি বেড়েছে। অনেক প্রবীণেরাও তাদের স্বজনদের সঙ্গে এসে টিকা নিয়ে বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে এখন নিরাপদ বোধ করছেন তারা।

 

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত টিকা দেওয়া হয়। বর্তমানে অনেককেই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই মানুষকে টিকা নিতে দেখা গেছে। নারীদের জন্য রাখা হয় আলাদা বুথ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, টিকা নেয়ায় ক্ষেত্রে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছে। টিকা নেয়ায় বিষয়ে মানুষের মাঝে ভয় ও জড়তা কেটে গেছে।  স্বেচ্ছাসেবকরাও সু-শৃঙ্খলা বজায় রাখছে। ভ্যাকসিন নেওয়ার পর বিশ্রামের ব্যবস্থা আছে।

 

বৃহস্পতিবার মিথিলা পবিারের সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এসে টিকা নেন।  সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে মিথিলা টেক্সটাইলের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকার কোন বিকল্প নেই। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে হলে টিকা নেয়াটা খুবই জরুরি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন