Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ইট ভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ পিএম

ফতুল্লায় ইট ভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
Swapno

ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় মের্সাস ন্যাশনাল ব্রিকস-১ ও ন্যাশনাল ব্রিকস-২ নামক দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে চৌদ্দ লাখ টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইসেন্স না থাকায় এবং আবাসিক এলাকায় ইট তৈরির করায় এই জরিমানা করা হয়েছে।

 

বুধবার দুপুরে ধর্মগঞ্জ গুদারাগাট সংলগ্ন এলাকার মো. সাফায়েত হোসেনের মালিকানাধীন মের্সাস নিউ ন্যাশনাল ব্রিকস-১ ও মের্সাস ন্যাশনাল ব্রিকস-২ ইট ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এই সময় এই দুই প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। এই দুই প্রতিষ্ঠানকে ম্যাজিস্ট্রেট আগামী পনের দিনের মধ্যে ইট পোড়ানোর লাইসেন্স হালনাগাদ করার এবং তার পূর্বে এখানকার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন