রূপগঞ্জে করোনা টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ র্যালি ও সমাবেশ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ পিএম
‘কোভিড মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন’ স্লোগান নিয়ে রূপগঞ্জে কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্ধুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতা মুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত, উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুর রহিম, কম্পানি কমান্ডার ইকবাল হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, দলনেতা-দলনেত্রীসহ বিভিন্ন ক্যাম্পের আনসার সদস্যগণ।
র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ টিকা গ্রহণে কোন প্রকার ভয় নেই। নির্ভয়ে সকলে এ টিকা গ্রহণ করছে, সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে নিজে টিকা গ্রহণ করতে এবং অন্যকে উৎসাহিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়।


