ফতুল্লায় নারীসহ তিন মাদক কারবারি আটক
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১ পিএম
ফতুল্লার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পুরিয়া হিরোইন ও ২০০ পিছ ইয়াবা ট্রাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় ফতুল্লার কাইমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,কাইমপুর এলাকার সোহেলের স্ত্রী অহনা (১৮) একই এলাকার বাসিন্দা মর্জিনা (৫০) তার ছেলে সোহান (২০)।
এবিষয়ে পুলিশের এস, আই ইমানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইমপুর এলাকায় অভিযান চালায়ে মাদকসহ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬০ পুরিয়া হিরোইন ও ২০০ পিছ ইয়াবা ট্রাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য আইনে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


