বন্দরে প্রবাসির বাড়িতে দুঃসাহসিক চুরি
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৪ পিএম
বন্দরে বাড়ি ফাঁকা পেয়ে দুবাই প্রবাসির বাড়িতে কৌশলে প্রবেশ করে ফ্রিজ, টেলিভিন, ও ফার্নিচারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে চোরের দল।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা আলীনগরের মোল্লাবাড়ি এলাকার প্রবাসী নাহিদ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ৪ মাস পূর্বে বন্দর উপজেলার ঘারমোড়াস্থ কোনাপাড়া এলাকার মৃত ফজল হক মিয়ার ছেলে ছেলে নাহিদ মিযার সাথে একই এলাকার তাওলাদ মিয়ার মেয়ে রিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর নাহিদ তার স্ত্রী রিয়া আক্তারকে আলীনগরে তার নিজ বাড়িতে রেখে জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমায়।
সোমবার সকালে গৃহবধূ রিয়া আক্তার বাসা তালা লাগিয়ে তার পিত্রালয়ে গেলে সেই সুযোগে অজ্ঞাত চোরের দল কৌশলে বাড়ীতে প্রবেশ করে ফ্রিজ, টিভি ও র্ফানিচার চুরি করে নিয়ে যায়।
এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় বন্দর থানার কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।


