Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্কুল ছাত্র অপহরণের ঘটনায় বিকাশ এজেন্ট জুয়েল আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৬ পিএম

বন্দরে স্কুল ছাত্র অপহরণের ঘটনায় বিকাশ এজেন্ট জুয়েল আটক
Swapno

বন্দরে স্কুল ছাত্র জিসানকে অপহরণ করে মুক্তিপন আদায়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জুয়েল (২৪) নামের এক বিকাশ এজেন্টকে আটক করেছে বন্দর থানা পুলিশ। জুয়েল বন্দর হাজীপুর কবরস্থান রোড এলাকার নুরুল হক মিয়ার ছেলে।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জুয়েলকে বন্দর থানা চত্বর এলাকা থেকে আটক করা হয়। এ ব্যাপারে জিসানের মা কাজল বেগম বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। যার মামলা নং ১৯(২)২১।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার তিনগাও এলাকার প্রবাসী ইমন মিয়ার ছেলে জিসান আহাম্মেদ এমবিএন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী। ১৪ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় জিসান চুলকাটার জন্য বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় তার মা কাজল বেগমসহ স্বজনরা চিন্তিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে।

 

খোঁজাখুজির এক পর্যায়ে জিসান অজ্ঞাতনামা ব্যাক্তির ০১৮৩৩০৫৩০৭৩ নাম্বার থেকে ০১৯৩৯০৩৬০১৪ এ নাম্বারে ফোন দিয়ে তার মাকে উল্লেখিত নাম্বারে ৫০ হাজার টাকা পাঠাতে বলে। কাজল বেগম ছেলের কথা মতো ০১৮৮৯১০০৪৩৬ ও ০১৮৮৯১১১৮০২ নাম্বারে কয়েকবার বিকাশের মাধ্যমে মোট ৪৫ হাজার টাকা পাঠালে ঐ দিন বিকেল পৌনে ৫টার দিকে অপহরণকারিরা জিসানকে ছেড়ে দেয়।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল খায়ের গণমাধ্যমকে জানান, জুয়েলকে অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ও মুক্তিপনের টাকা তার মোবাইল ফোনে থাকার অপরাধে আটক করেছি।

 

জুয়েলকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরও মামলার তদন্তের স্বার্থে তাকে নিবিড় ভাবে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই মঙ্গলবার দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জুয়েলকে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে অপহৃত জিসানকেও ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন