Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদকসেবিকে ৬ মাসের সাঁজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪০ পিএম

বন্দরে মাদকসেবিকে ৬ মাসের সাঁজা দিয়েছে ভ্রাম্যমান আদালত
Swapno

মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে বন্দরে জুবায়ের হোসেন (২৫) নামে এক মাদকসেবিকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জুবায়ের বন্দর সোনাকান্দা বেপারিপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন এ সাঁজা প্রদান করেন।

 

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এএসআই শফিকুল ইসলাম এর নেতৃত্বে সোনাকান্দার বেপারিপাড়ায় অভিযান চালায় পুলিশ। সে সময় মাদক সেবন কালে জুবায়েরকে আটক করে পুলিশ। 

 

পুলিশ জুবায়েরকে বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্থ করে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করেন। পুলিশ দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন