Logo
Logo
×

নগরের বাইরে

সোনারাগাঁ বসুন্ধরা পেপার্স মিলে বেল্টে আটকা পরে শ্রমিক নিহত

Icon

সোনারাগঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৩ পিএম

সোনারাগাঁ বসুন্ধরা পেপার্স মিলে বেল্টে আটকা পরে শ্রমিক নিহত
Swapno

সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকার বসুন্ধরা পেপার্স মিলস-এ মোশিনের বেল্টের সাথে আটকা পরে টিপু সুলতান (১৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে। টিপু সুলতান পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আনোয়ার আলীর ছেলে।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বসুন্ধরা পেপার মিলে কর্মরত অবস্থায় এ দুর্ঘটনার শিকার হয় টিপু সুলতান।

 

টিপু সুলতানের পরিবারের পক্ষ হতে জানানো হয়, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও টিপু সুলতান বসুন্ধরা পেপার্স মিলসে নাইট ডিউটির উদ্দেশ্যে যায়। পরে রাত ১২ টায় কোম্পানির কর্মকর্তা ফোন করে জানায় টিপু কর্মস্থলের মেশিনের বেল্টে পরে মারা গেছে। এ খবর শুনেই সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছাই। 

 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রমিক নিহত হওয়ার বিষয়ে কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন