Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধু পতাকা, মানচিত্র ও স্বাধীনতার প্রতীক : এমপি বাবু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫ পিএম

বঙ্গবন্ধু পতাকা, মানচিত্র ও স্বাধীনতার প্রতীক : এমপি বাবু
Swapno

নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিশেষ দল বা গোষ্ঠীর সম্পদ নন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা। তিনি কেবল একজন ব্যক্তিই নন, বঙ্গবন্ধু একটি পতাকা, একটি মানচিত্র ও স্বাধীনতার প্রতীক।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু’র স্মরণে মিলন মেলার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির দীর্ঘকাল লালিত স্বপ্নের সবচেয়ে নির্ভরযোগ্য সারথি। বঙ্গবন্ধু তাঁর কর্ম, ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সাহসিকতা, সততা সর্বোপরি বাঙালির প্রতি অতল ভালবাসায় নেতা থেকে বাঙালির পরম আত্মীয়ে পরিণত হয়েছেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই তার বক্তব্যে বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমি সাধারণ মানুষের অধিকার চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দিন রাত পরিশ্রম করছেন।

 

প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। তাহলে দেশের প্রকৃত উন্নয়ন হবে।

 

আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, মেয়র সুন্দর আলী, এম এ হালিম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক খুরশীদ আলম সরকার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন