সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৭ পিএম
মঙ্গলবার দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) মো. খলিলুর রহমানের পিতা মরহুম জাহেদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর মরহুমের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার নিজ বাসভবনে ও পৈত্রিক বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া পূর্ব এলাকায় (মরহুমের প্রতিষ্ঠিত) বেপারীকান্দি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


