Logo
Logo
×

নগরের বাইরে

পথশিশুদের পাশে সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাব ও স্ট্রিটস চাইল্ড

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৮ পিএম

পথশিশুদের পাশে সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাব ও স্ট্রিটস চাইল্ড
Swapno

ভালবাসা দিবস উপলক্ষ্যে সিদ্বিরগঞ্জের চিটাগাংরোডের তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে পথশিশুদের সাথে মধ্যাহ্নভোজ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিক ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন স্ট্রিটস চাইল্ড।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) সুবিধাবঞ্চিত এই শিশুদের মধ্যাহ্নভোজ করানোসহ তাদেরকে নতুন পোশাক উপহার হিসেবে দেয় তারা।

 

আয়োজনের শুরুতেই স্ট্রিটস চাইল্ড'র সৌজন্যে পথশিশুদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা। নেচে গেয়ে শিশুরা দিনটি কাটিয়েছে তাদের মনের মত আনন্দ করে।

 

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্। প্রধান অতিথিকে পথশিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকও নিজ হাতে খাবার বেড়ে দেন পথ শিশুদের।

 

এ সময় জেলা প্রশাসক বলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা পথশিশুদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করেছে। পথশিশুদের প্রতি তাদের মমত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আমি মনে করি রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠান যদি পথশিশুদেরর পাশে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।

 

এ বিষয়ে সভাপতি বলেন, ভালোবাসা দিবস বলতে আমরা প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসাকে বুঝি। আসলে সত্যিকারের ভালোবাসা তা নয় বলে আমি মনে করি। কেননা ভালোবাসা সার্বজনীন। সেই নিরীখে আমরা গত ৩ বছর যাবত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভালোবাসা দিবস পালন করছি। তিনি আরো বলেন, এতে  যদি পথশিশুরা আনন্দিত হয়, তাহলে আমাদের এ উদ্যোগ সার্থক হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সৌরভ ইমাম, সহসভাপতি শাহাদাত হোসেন স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএ শাহীন, প্রচার ও দফতর সম্পাদক মো. এমরান হোসেন, বিশাল আহমেদ, এস কে শাওন, কামরুল হাসান, ইসমাইল হোসেন মিলন, মো. ইমন, এমএইচ সৈকত, রাশেদুল ইসলাম রাজু।

 

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আমিনুর রহমান হৃদয়, ফ্রি ল্যান্স সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুম, ম্যানচেস্টার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেন, এমএ রব ও সমাজকর্মী সাইফুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা আবেগ আপ্লুত হয়ে জানায়, আজকে আপনেরা আমগো খাওয়াইলেন, পোশাক দিলেন, আমাগো লগে এমনডা কেউ করে না, আমাগো কেউ আদর করে না। তারা জানায় আমরা অনেক দিন ধরে বিরিয়ানি খাইনা, আজকে এমন একটা ভালা জায়গায় খাইলাম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন