Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শুভ হত্যা`র আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জে শুভ হত্যা`র আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Swapno

সিদ্ধিরগঞ্জে মোটর মেকানিক্স শুভ হত্যা মামলার আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শোক র‌্যালীসহ মানবন্ধন করেছে জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও এলাকাবাসি।

 

রোববার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর পশ্চিমপাড় থেকে শোক র‌্যালীটি শুরু করে শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গিয়ে মানবন্ধনের মাধ্যমে শেষ হয়।

 

নিহত শুভ’র ছোট ভাই শরিফুল আলম সৌরভের নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন, মো. মামুন, মো. সাদ্দাম হোসেন, মো. ওয়াসিম, মনির হোসেন, মো. তুষার, মো. ফারুক, মো. আল আমিন, এনামুল, আব্দুর রহিম খাঁন, আজিজুল ও জুম্মনসহ এলাকাবাসি।

 

মানববন্ধনে শরিফুল আলম সৌরভ বলেন, আমার ভাই শুভকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসির দাবি জানাই। আসামীরা অনেকে এখন জামিনে এসে মামলা তুলে না নিলে শুভর মত আমাকেও মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আসামীরা শিমরাইল এলাকার মাদক ব্যবসায়ী। আমরা এখন তাদের ভয়ে দিন কাটাচ্ছি।

 

উল্লেখ্য যে, গত বছরের ১৪ ফব্রেুয়ারি রাতে সিদ্ধিরিগঞ্জরে শিমরাইল উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা শুভকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন