Logo
Logo
×

নগরের বাইরে

প্রযুক্তির সাহায্যে বন্দরে ধর্ষণের ৭২ ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৯ পিএম

প্রযুক্তির সাহায্যে বন্দরে ধর্ষণের ৭২ ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার
Swapno

বন্দরে গার্মেন্টসে চাকুরী খুঁজতে এসে গৃহবধু ধর্ষণের ঘটনার মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার ৭২ ঘন্টার মধ্যে ধর্ষক বাদশা ওরফে ছোট সোহাগ (৩৫)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

 

শনিবার (১৩ ফেব্রুয়ার) দুপুরে বন্দর থানা এলাকা থেকে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। সোহাগ ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার আব্দুল মতিন মিয়ার ছেলে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বন্দরের মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী খুঁজতে আসে সোনারগাঁ থানার এক গৃহবধু গার্মেন্টস কর্মী। সোহাগ নিজেকে ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক পরিচয় দিয়ে তাকে চাকুরি দেয়ার কথা বলে ফুসলিয়ে ইপিলিয়ন গার্মেন্টস থেকে ডেকে নিয়ে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আল বারাকা হাসপাতালের পাশে ফুলহরস্থ জনৈক হাজী আলাউদ্দিন মিয়া টিনসেড ঘরের পূর্ব পাশের এক খালি ঘরে  সকাল থেকে বিকেল পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে।

 

গৃহবধু আসামীর নাম পরিচয় জানতে না পাড়ায় অজ্ঞাতনামা আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করে। 

 

ঘটনায় বন্দর থানার অফিসার্স ইনচার্জ দিপক চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক আজিজুর রহমান ও এসআই সিরাজদৌল্লাহসহ মামলার ঘটনাস্থল পরিদর্শন করে অনুসন্ধান চালায়। পুলিশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর ও আশপাশে সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে গৃহবধুকে দেখালে সে মাস্ক পরিহিত এক ব্যাক্তিকে আসামী হিসেবে শনাক্ত করে। তখন তার নাম ঠিকানা জানা যায়নি।

 

পরে মদনপুরের এক হোটেল ব্যবসায়ী আসামীর পোশাক দেখে তাকে শনাক্ত করে এবং হোটেলে বিনামূল্যে খাবার খাওয়ার সময় ওই অজ্ঞাত ব্যাক্তির নাম্বার সংগ্রহ করে। সেই মোবাইল নাম্বারের সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান জেনে রুপগঞ্জ, সোনারগা ও বন্দর থানায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে তাকে শনিবার তাকে বন্দর থানা এলাকা থেকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। 

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানিয়েছে,আমরা অত্যন্ত সুচারু ভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক অভিযান চালিয়ে গৃহবধু ধর্ষনের ৭২ঘন্টার মধ্যে ধর্ষককে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বন্দরে কোন প্রকার অপরাধ প্রবনতা করে কেউ রেহাই পাবেনা। ধৃত ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন