Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ছিনিয়ে নেয়া মোটর বাইক ডোবা থেকে উদ্ধার, গ্রেফতার ১

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০ পিএম

আড়াইহাজারে ছিনিয়ে নেয়া মোটর বাইক ডোবা থেকে উদ্ধার, গ্রেফতার ১
Swapno

সম্প্রতি আড়াইহাজারে একটি মোটর বাইক প্রকাশ্যে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতারকৃত আসামী মোহম্মদ আলী (২৪)’র স্বীকারোক্তি ও জবানবন্দীর উপর ভিত্তি করে একটি ডোবা থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ। 

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ডোবা থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে পুলিশ মোহম্মদ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মোহম্মদ আলী স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকার মনিরের ছেলে।

 

জানা যায়, চলতি মাসের ২ ফেব্রুয়ারি বাইকের মালিক রুবেল বাদী হয়ে চার ব্যক্তির নামে থানায় একটি মামলা করেন। মামলা নং- ২(২)২০২১ইং। 

 

আড়াইহাজার থানার এসআই শফিক বাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

 

এছাড়াও গ্রেফতার হওয়া মোহম্মদ আলী এক গৃহবধূকে প্রকাশ্যে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলার আসামি বলেও জানা গেছে। ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে ৬ ব্যক্তির নামে মামলাটি করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন