করোনা ভ্যাকসিন নিলেন এমপি নজরুল ইসলাম বাবু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২ পিএম
নিবন্ধন সম্পন্ন করার পর নির্ধারিত বুথে গিয়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (আড়াইহাজার) আলহাজ নজরুল ইসলাম বাবু ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণ করার পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় বিশ্রাম নেন তিনি।
এ সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে নজরুল ইসলাম বাবু আহবান জানান, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে টিকা গ্রহণ করার জন্য। তিনি বলেন, এই টিকার অপেক্ষায় ছিলাম। টিকা দিতে পেরে স্বস্তিবোধ করছি। এই টিকা না দিলে নিজেরই ক্ষতি।
এমপি বাবু বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে আগে টিকা দেওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল কৃতিত্ব।


