Logo
Logo
×

নগরের বাইরে

খেলাটা ক্ষমতা পরিবর্তনের না, দেশটাকে ধ্বংস করার: শামীম ওসমান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৮ পিএম

খেলাটা ক্ষমতা পরিবর্তনের না, দেশটাকে ধ্বংস করার: শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এ দেশটাকে ধ্বংস করে দেয়ার জন্য চারদিকে অনেক ধরণের নোংরা খেলা হচ্ছে। এ খেলাটা ক্ষমতা পরিবর্তনের খেলা না, খেলাটা হচ্ছে বাংলাদেশটাকেই ধ্বংস করে দেয়ার জন্য।

 

তিনি বলেন, আপনারা বিশ্বাস করেন, আমি আপনাদের হালকাভাবে বলছি না। বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে যা আফগানিন্তানের চেয়েও অনেক খারাপ। এজন্য শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে প্রবেশ করছে। এরমধ্যে আমাদের ভিতরের লোকও আছে, দেশের মানুষও আছে আবার বাইরের মানুষও আছে।

 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ওসমানী পৌর স্টেডিয়ামে ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থা’র আয়োজনে অনুষ্ঠিত ‘আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এ সময় শামীম ওসমান বলেন, আমাদের নেক্সট জেনারেশন, বাচ্চারা, নাতি-নাতনীদের জন্য একটা ভাল দেশ রাখতে হবে। এই দেশটাকে ওরা ধ্বংস করে দিতে চায়। সুতরাং এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য একটা মানুষের দরকার। তার নাম হচ্ছে শেখ হাসিনা।

 

শামীম ওসমান বলেন, ওনি (শেখ হাসিনা) নিজের স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে তার বাবার স্বপ্নকে পুরন করছেন। তার বাবার স্বপ্ন ছিল এদেশের মানুষকে মাথা উচু করে দাঁড় করানো। এই করোনার মধ্যে যখন সারা পৃথিবীর সমস্ত ব্যবসা কলাপ্স করছিল তখন কিন্তু বাংলাদেশ তার অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।

 

তিনি বলেন, খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভাল। আমাদের এখানে খেলাধুলা পুরো পুরি বন্ধই হয়ে গিয়েছিল। আমি টিটুকে (তানভীর আহমেদ টিটু) ধন্যবাদ জানাই। সে দায়িত্ব নেয়ার পর থেকেই একটার পর একটা টুর্ণামেন্টে আয়োজন চলছে।

 

শামীম ওসমান বলেন, আপনারা সবার জন্যই দোয়া করবেন, তবে আজকের অনুষ্ঠানটা যার নামে করা হয়েছে, আমার নাতি আরজিয়ান, তার জন্য দয়া করে সবাই দোয়া করবেন। সে যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে এবং সৃষ্টিকর্তা মানুষকে যে কারণে দুনিয়াতে পাঠায়, সেই ধরণের একজন মানুষ হতে পারে।

 

তিনি বলেন, আমরা যে কাজগুলো আনা হয়েছে, সেগুলো যদি সঠিকভাবে হয়, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাহআল্লাহ, সঠিকভাবে যদি হয়, এখানে কে বিএনপি, কে আওয়ামীলীগ বা জাতীয়পার্টি করে, কে কোন দল করে, এ ধরণের পক্ষ বিপক্ষ না করে যদি একসাথে বসতে পারি, তাহলে আমি মনে করি নারায়ণগঞ্জকে ঢাকার চেয়ে একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত করতে পারব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন