Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে জামদানি কারগিরকে হত্যা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৭ পিএম

আড়াইহাজারে জামদানি কারগিরকে হত্যা
Swapno

আড়াইহাজারে মজিবুর রহমান (৪৫) নামের এক জামদানি শাড়ী তৈরির কারিগরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মজিবুর রহমান স্থানীয় হাইজাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইলুমদী কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে।

 


বৃহম্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ইলুমদী মদিনাতুল উলুম মাদ্রাসার সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এর আগের দিন বুধবার রাত ৮টার দিকে তাকে একই এলাকার জাইদুলের চায়ের দোকানে চা খাওয়ার পর থেকে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের দাবি।

 

মজিবুরের মেয়ে মারুফা জানায়, মজিবুরের ৩ মেয়ে ও ২ ছেলে। তার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। তিনি ছিলেন সহজ সরল এবং পেশায় জামদানি কারিগর। তবে তাকে পাশেরই এক নারীর সঙ্গে মজিবুর পরকীয়ায় জড়িয়ে ছিলেন বলে তাকে সন্দেহ করা হতো। এনিয়ে আমার মা নাজমা বেগম বেশ কয়েক বার বাবাকে বকাঝকা করেন।

 

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার এসআই সজিব বলেন, মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তাকে কে বা কারা হত্যা করেছে। তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। আশা করছি মৃত্যুর কারণ দ্রুত সময়ের মধ্যেই বের করা সম্ভব হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন