Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক জি.এম. সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৯ পিএম

সাংবাদিক জি.এম. সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি
Swapno

পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগের চিন্তা পত্রিকার বন্দর প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমনকে অজ্ঞাত নামা এক ব্যাক্তি মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে । গত মঙ্গলবার রাত ১০টা ১৪ মিনিটে ০১৯০৯০২৪০১০ নাম্বারে এ হুমকির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সাংবাদিক জি.এম. সুমন বুধবার সকালে বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৪৩৭ তাং- ১০-২-২১ইং। 


জানা গেছে, গত মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় আদালতকে পীরের বৃদ্ধাঙ্গুলী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন রাত ১০টা ১৪ মিনিটে এক অজ্ঞাত নামা ব্যাক্তি ০১৯০৯০২৪০১০ নাম্বার থেকে সাংবাদিক জি.এম সুমনের ব্যাক্তিগত ০১৭৩৪১২৯৬৯৬ নাম্বারে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। এ ঘটনায় তিনি বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খাঁনসহ বন্দর প্রেসক্লাবের সকল কর্মকর্তাদেরকে অবগত করে বুধবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।    


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন