চাকুরী খুঁজতে এসে ধর্ষণের শিকার গামেন্ট কর্মী
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৬ পিএম
বন্দরে ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী খুঁজতে এসে ধর্ষণের শিকার হয়েছে সোনারগাঁও এর এক গৃহবধু (২৪)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার ফুলহরস্থ জনৈক হাজঅ আলাউদ্দিন মিয়া টিনসেড ঘরের পূর্ব পাশের এক খালি ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বুধবার সকালে বন্দর থানায় অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং -১৪(৩)২১।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকার গার্মেন্টর্স কর্মী এক গৃহবধূ মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর থানার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস চাকরী খুঁজে আসে। ওই সময় উল্লেখিত গামেন্টর্স সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তি চাকুরী খোঁজতে আসা গামের্ন্টস কর্মীকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী আল বারাকা হাসপাতালের পাশে জনৈক হাজী আলাউদ্দিন মিয়ার টিনশেড ঘরের পূর্ব পাশে খালি ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে চাকুরী খোঁজতে আসা গামেন্টর্স কর্মীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গামেন্টর্স কর্মী মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষণের বিষয়টি তার স্বামী ইসমাইল হোসেনকে অবগত করে। পরে সংবাদ পেয়ে স্বামী ইসমাইল দ্রুত ঘটনাস্থলে এসে ধষিৃতা স্ত্রীকে উদ্ধার করে আর বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে এ ঘটনায় ধর্ষণের শিকার বাদী হয়ে বুধবার সকালে অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক কুমার সাহা গণমাধ্যমকে জানান, চাকুরী দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


