Logo
Logo
×

নগরের বাইরে

গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্টের কম্বল বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৭ পিএম

গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্টের কম্বল বিতরণ
Swapno

মজিব শতবর্ষ উপলক্ষে মো. গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্টের পক্ষে নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর উদ্যোগে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে পাঠানটুলী এলাকায় দুইশত দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

 

মাই টিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পিপিএম-বার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাাম্মৎ ফাতেমা মনির, মহানগর সেচ্ছাসেবকলীগ এর সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা সম্মিলিত নাট্যকর্মী জোট এর সিনিয়র সহসভাপতি মো. শাহ্জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম এর নির্বাহী সম্পাদক এসএম মিঠুন সরদার। আয়োজনে নিউজ ২৪ নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডটকম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন