সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৬ পিএম
ইয়াবা বিক্রির সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪’শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম আমান হোসেন। সে সোনারগাঁ উপজেলার নুনেরটেক’র চর কমলাপুর এলাকার মৃত মহর আলীর ছেলে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ র্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আমানকে র্যাব-১১ ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আমান হোসেনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।


