আড়াইহাজারে সৎমায়ের সাথে অভিমান করে আত্মহত্যা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৩ পিএম
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিন্দী গ্রামে সাংসারিক বিষয় নিয়ে সৎমায়ের সাথে কথাকাটাকাটি হওয়ায় অভিমান করে আনিকা (১৫) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে আনিকা। আনিকা নরিন্দী গ্রামের ইব্রাহীমের মেয়ে।
জানাযায়, বুধবার ভোরে সৎ মায়ের সাথে সাংসারিক বিষয় নিয়ে আনিকার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সকাল ৮ টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে সৎ মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
স্বজনরা ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় আনিকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যপারে আড়াইহার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


