Logo
Logo
×

নগরের বাইরে

তেল মালিশের কথা বলে কবিরাজের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৮ পিএম

তেল মালিশের কথা বলে কবিরাজের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
Swapno

বন্দরে দিন দুপুরে তেল মালিশের কথা বলে ভন্ড কবিরাজ কর্তৃক এক গৃহবধূ ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার বাবুপাড়া এলাকায় এ ধর্ষনের ঘটনাটি ঘটে।পরে ধর্ষিতা গৃহবধূ গত সোমবার রাতে বিষয়টি তার স্বামীকে জানালে এ ব্যাপারে স্বামী গৌতম সরকার বাদী হয়ে ধর্ষনের ঘটনার ৪ দিন পর মঙ্গলবার দুপুরে লম্পট কবিরাজ কামাল (৫৮)কে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

 

অভিযোগের বাদী গনমাধ্যমকে জানায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার লম্পট ভন্ড কবিরাজ কামাল মিয়া আমার পূর্ব পরিচিত। এ সুবাদে সে মাঝে মধ্যে আমার বাসায় আসত।

 গত ২ বছর পুর্বে  র্ধমীয় রিতিনিতী মেনে আমি বিয়ে করি। বিয়ের পর থেকে আমাদের সন্তান না হওয়ায় এ বিষয়ে আমি কামাল মিয়ার সাথে আলাপ আলোচনা করি। এক পর্যায়ে কামাল মিয়া জানায াামি চিকিৎসা দিলে তোর সন্তান হবে। ওই সময় আমি তার স্ত্রীকে চিকিৎসা করাতে রাজি হই। এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী বেলা ১২টায় ভন্ড কবিরাজ কামাল মিয়া আমি বাসায় না থাকার সুযোগে সে আমার বাসায় আসে। পরে আমার স্ত্রীকে ঝার-ফু করে তাকে বিছানায় মুতে বলে। পরে তাকে তেল মারিশের কথা বলে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। 

 

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার মোদ্দাচ্ছের গনমাধ্যমকে জানায়, কবিরাজ কর্তৃক গৃহবধূ ধর্ষনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযোগটি নিবিড় ভাবে তদন্ত করে দেখচ্ছি। এবং ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন