Logo
Logo
×

নগরের বাইরে

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৯ পিএম

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১ কেজি ৮০০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম রোকসানা। সে সোনারগাঁয়ের সেনপাড়া এলাকার মো. ইসরাফিলের স্ত্রী। 


মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো নারায়ণগঞ্জ র‌্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে রোকসানাকে গ্রেপ্তার করা হয়।

  
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে রোকসানা তাঁদেরকে জানিয়েছেন, আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য কিনে এনে নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বেশ কিছু এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন