Logo
Logo
×

নগরের বাইরে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হোসেন প্রধানের দাফন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩২ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হোসেন প্রধানের দাফন
Swapno

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ হোসেন প্রধানের দাফন সম্পন্ন হয়েছে। সদর উপজেলা ভূমি অফিসের (সিদ্ধিরগঞ্জ সার্কেল) সহকারী কমিশনার (ভূমি) রেজা মো. গোলাম মাসুম প্রধানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

 

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১’টায় জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

 

এ সময় বীর মুক্তিযোদ্ধারা মরহুমের লাশে পুস্পস্তবর্ক অর্পণ করেন এবং কলেজের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

 


এর আগে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির পশ্চিমপাড়া এলাকার হোসেন প্রধান তার নিজ বাসভবনে ইন্তোকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন