বন্দরে প্লাষ্টিক বস্তার কারখানায় অগ্নিকাণ্ড
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৮ পিএম
বন্দরে ইলিয়াস ট্রেডার্স নামে এক প্লাষ্টিক বস্তার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে বন্দর ফায়ার র্সাভিস ঘটনাস্থলে এসে ১ ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলটি পরিদর্শন করে ধামগড় ফাঁড়ী পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় বন্দর উপজেলার সোনাচরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও কারখানার মেশিনারীজ পুড়ে গিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেছে মালিক পক্ষ।
এ ব্যাপারে ইলয়াস ট্রেডার্সের মালিক আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, এই কারখানায় আমরা বাতিল প্লাষ্টিকের বস্তা সংগ্রহ করে মেশিনের সাহায্যে নতুন করে তৈরি করে থাকি। শনিবার রাতে বৈদুতিক র্শটর্সাকিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মেশিনারীসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে। যাতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।


