Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৪ পিএম

আড়াইহাজারে কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন
Swapno

আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের টিকা গ্রহণের মাধ্যমে উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (৭ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা। 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, থানা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল আমীন, মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত ও ডা. সারফুল আলম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন