Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে করোনা ভ্যাকসিন প্রদানের কর্মসূচি শুরু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫১ পিএম

বন্দরে করোনা ভ্যাকসিন প্রদানের কর্মসূচি শুরু
Swapno

বন্দরে আনুষ্ঠানিক ভাবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ।

 

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহবুবা সাঈদসহ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র চিকিৎসকগণ।

 

প্রথম দিনে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন ইউএনও শুক্লা সরকার, চেয়ারম্যান এম.এ রশীদ, ওসি দিপক চন্দ্র সাহা।

 

বন্দরে করোনা ভাইরাসের টিকা প্রদানের প্রথম দিনে ৩০ জনকে এ  টিকা প্রদান করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে  জানা গেছে। 

 

ইউএনও শুক্লা সরকার গণমাধ্যমকে জানান, উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারি কোভিড-১৯ এর টিকা নিবেন। সরকারের একটি টিকাও যেন নষ্ট না হয় সেদিকে স্বাস্থ্যকর্মীরা খেয়াল রাখবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন