সোনারগাঁয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৬ পিএম
সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিষ্ট রেজওয়ানুল ইসলাম করোনা ভ্যাকসিনের টিকা প্রথমে গ্রহণ করেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এরপর পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহণ করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সজীব রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার পলাশ কুমার সাহা। এবং এরপর ফ্রন্ট লাইনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ ভ্যাকসিন গ্রহণ করেন।
ডাক্তার পলাশ কুমার সাহা জানান, ইতিমধ্যে প্রায় তিনশত জন টিকা নিতে আগ্রহীরা নিবন্ধন সম্পূর্ন করেছেন। সোনারগাঁয়ে বর্তমানে সতের হাজার আঁশিটি ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে। ২টি বুথে ও ১টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।


