রূপগঞ্জে ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী গাজী
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১১ পিএম
রূপগঞ্জে ফিতা কাটার মাধ্যমে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কোভিড-১৯ মোকাবেলায় সরকারের ভ্যাকসিন টিকা প্রদান কর্মসূচীর উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কাটার মাধ্যমে এবং ৭ জনকে করোনার টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর জাহান, তারাব পৌরসভা মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া প্রমুখ।


