Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নিরাপত্তা রক্ষীকে পিটিয়ে আহত, থানায় মামলা

Icon

রূপগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩২ পিএম

রূপগঞ্জে নিরাপত্তা রক্ষীকে পিটিয়ে আহত, থানায় মামলা
Swapno

রূপগঞ্জে অনুপম হোসায়ারি ইন্ডাস্ট্রিজ নামের একটি পোশাক কারখানার নিরাপত্তা রক্ষী জোবায়ের হোসেন (২০)কে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

রোববার (৭ ফেব্রুয়ারি) আহত জোবায়ের হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এর আগে ৬ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার আউখাবো এলাকায় এ ঘটনাটি ঘটে। 

 

মামলার এজাহারে জানা যায়, জোবায়ের অনুপম হোসিয়ারি ইন্ডাসট্রিজ-এ নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলার আউখাব এলাকার জুম্মন, সাইদুল, অনিক, শিপন মিলে পোশাক কারখানার কয়েকজন শ্রমিককে মারধর করায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

 

এ জের ধরেই শনিবার রাতে সে কারখানায় যাওয়ার পথে আউখাবো এলাকায় পৌঁছালে উল্লেখিতরা পথ আটকে তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এসময় প্রতিপক্ষের লোকজন নগদ ১২ হাজার টাকাও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করান।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন