Logo
Logo
×

নগরের বাইরে

মসজিদে ঢুকে হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে ধর্মগঞ্জবাসী

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:০০ পিএম

মসজিদে ঢুকে হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে ধর্মগঞ্জবাসী
Swapno

মসজিদে নামাজরত ফার্মেসী ব্যবসায়ী রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৃহত্তর ধর্মগঞ্জের এলাকাবাসী।

 

 শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এই মানবন্ধনের আয়োজন করা হয়।


 
মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী আতিকের কঠিন বিচার দাবি করেন যেন আগামীতে কোন নিরহ মানুষ এই হামলার শিকার না হয়। এ সময় রুবেলে বড় ভাই বক্তেব্যে ছোট ভাই আতিকের উপর অতর্কিত হামলার তীব্রনিন্দা ও সন্ত্রাসী আতিকের কঠিন বিচার দাবি করেন।


 
জানা গেছে, গত ২৯ জানুয়ারী (শুক্রবার) ধর্মগঞ্জ এলাকার স্থানীয় মসজিদে এশার নামজ আদায় করছেন ফার্মেসী ব্যবসায়ী মো. রুবেল। সেই সময় স্থানীয় আরেক ফার্মেসী ব্যবসায়ী মো. আতিক পূর্ব শত্রুতার জের হিসেবে নামাজরত রুবেলের উপর অতর্কিত হামলা করে বলে অভিযোগ করা হয়। সেই সময় আতিক তার সাথে থাকা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।


 
এই ঘটনায় আহত ফার্মেসী ব্যবসায়ী রুবেলর ভাই মো. সাইফুল রহমান জুয়েল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আতিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।


 
অপর দিকে আহত রুবেলের পরিবার অভিযোগ করেছেন, রুবেল এলাকার নিরহ একজন ঔষধ ব্যবসায়ী এবং সততার সাথে  ঔষুধ ব্যবসা করে আসছে সেই সাথে ফার্মাসিষ্ট। এলাকায় ঔষুধের দোকানের মধ্যে তার দোকনে বেচা-কেনা ভালো থাকায় পাশ^বর্তি ঔষুধের দোকান মালিক আতিক ঈস্বান্বিত হয়ে পুর্ব পরিকল্পিভাবে রুবেলের উপর ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন