মসজিদ খেদমতের সৌভাগ্য সবার কপালে জুটে না: আনোয়ার হোসেন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও তার অবদানের কথা বলে শেষে করা যাবে না। তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আমি আজ মসজিদের খেদমত করার সুযোগ পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকব তত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে বেঁচে থাকব। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের খেদমত করার সৌভাগ্য সবার কপালে জুটে না।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাদ জুম্মা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বন্দর মোল্লাবাড়ি দিঘীরপাড় জামে মসজিদের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মসজিদ কমিটির সভাপতি মহসিন কাজীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ আবেদ হোসেন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, আমিরুল ইসলাম, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, সমাজ সেবক এসএম রুমি, কালাম, সাইফুল, রফিক, রনী ও আরিফ প্রমুখ।


